UCC নিয়ে গৌরবকে নিশানা ভূপেনের

23

১৪ মে,২০২৬, অসম : অভিন্ন দেওয়ানি বিধি (UCC) প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে আক্রমণ বিজেপি বিধায়ক ভূপেন বরার। ভূপেন বলেন, UCC নিয়ে হিমন্ত বিশ্ব শৰ্মার নেতৃত্বাধীন দ্বিতীয় সরকারের প্ৰথম ক্যাবিনেটের সিদ্ধান্তটি ঐতিহাসিক। অথচ, রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উল্টো মন্তব্য প্ৰদেশ কংগ্ৰেস সভাপতির। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে এই ভাষাতেই আক্রমণ ভূপেন বরার। ভূপেন বলেন, অসমের ভূমিপুত্ৰদের কথা চিন্তা করতে পারেন না গৌরব গগৈ।
ভূপেনের কথায় উঠে এসেছে অসমে জনবিন্যাসের পরিবৰ্তন প্রসঙ্গ। অসমে জনবিন্যাসের পরিবর্তন নিয়ন্ত্ৰণ করা সরকারের দায়িত্ব বলে মনে করেন ভূপেন বরা। তাঁর অভিযোগ, এই লক্ষ্যে সরকারের সিদ্ধান্তের একেবারে বিপরীত অবস্থান গৌরব গগৈয়ের। ভূপেনের প্রশ্ন, ভূমিপুত্ৰ প্রসঙ্গে কংগ্ৰেসের অবস্থান কী? তিনি বলেন, এবিষয়ে গৌরব গগৈকে প্রথমে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করতে হবে। ভূপেন বরার কটাক্ষ, গৌরব গগৈ এখন স্রেফ একজন স্ক্ৰিপ্ট পড়া সভাপতি মাত্র। স্ক্রিপ্ট রাইটার যা লিখে দেন সেটাই পড়েন তিনি।
গৌরব গগৈ যে নগাঁও কেন্দ্রের নির্বাচিত সাংসদ সেকথা মনে করিয়ে দিয়ে ভূপেন বলেন, সমগ্র অসমিয়া জাতির চেয়ে বরং নগাঁও লোকসভা কেন্দ্রের প্রতি দায়বদ্ধ গৌরব গগৈ। তাই, গৌরবের উচিত নগাঁওয়ের উন্নতির কথা চিন্তা করা। জাতীয় স্বার্থের কথা বললে, প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ চটলে যাবে গৌরবের। এমনকি, কংগ্রেসের নির্বাচিত ১৯ জন বিধায়ক সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ করবেন।