কেরলমের পরবর্তী মুখ্যমন্ত্রী ভিডি সতীশন

269

১৪ মে, নিউজ ডেস্ক: ভিডি সতীশন হচ্ছেন কেরলমের নতুন মুখ্যমন্ত্রী । দফায় দফায় আলোচনরা পর সিদ্ধান্ত কংগ্রেস ওয়ার্কিং কমিটির । সতীশনের নাম প্রস্তাব করেন কেরলমের পর্যবেক্ষক দীপা দাশমুন্সি। বাম জোটের আমলে বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন সতীশন । এবার তাঁর হাতেই তামিলনাড়ুর দায়িত্ব।

বুধবার নয়া দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উপস্থিত ছিলেন জয়রাম রমেশ সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কেরলমের পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। যদিও কেরলমের বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা ভিডি শতীশনের পক্ষে আগ্রহী ছিলেন একাংশ। দক্ষিণ ভারতের এই রাজ্যে মোট আসন ১৪০টি। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।