তৃতীয় পর্যায়ে ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর

22

১৪ মে, ২০২৬, নিউজ ডেক্স : ১৬ রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখকে বাদ দেওয়া হয়েছে এসআইআর থেকে। এবারও এসআইআর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অসমকে।
এপর্যন্ত ১০ রাজ্য এবং ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শেষ হয়েছে। দেশে প্রথম এসআইআর হয়েছিল বিহারে, গত বছর। এরপর ৯ রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কার্যকর হয়েছে। সেগুলো হল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তীশগড়, কেরল, গুজরাত, মধ্যপ্রদেশ, গোয়া, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ। এই ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়ার আওতায় প্রায় ৯৯ কোটি ভোটারের মধ্যে ৬০ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি প্রায় ৪০ কোটি ভোটারকে ১৭টি রাজ্য এবং পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রস্তাবিত প্রক্রিয়ার আওতায় আনা হবে।
তৃতীয় পর্যায়ে যে ১৬ রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হবে, সেগুলো হল ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, পাঞ্জাব, কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ত্রিপুরা, দিল্লি. চণ্ডীগড় এবং দমন ও দিউ।