উত্তর-পূর্বে স্কুলশিক্ষায় প্রথম অসম

23

নিউজ ডেস্ক, গুয়াহাটি: কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রকের পারফরম্যান্স গ্রেডিং ইনডেক্স অনুযায়ী স্কুলশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে উত্তর-পূর্ব ভারতে প্রথম স্থান অধিকার করেছে অসম। আর দেশের মধ্যে সর্বশেষ স্থান পেয়েছে মেঘালয়।

১,০০০ পয়েন্টের মধ্যে অসম পেয়েছে ৫৯৩.৬। ২০২৩-২৪ বর্ষে অসমের পয়েন্ট ছিল ৫১১.৫। অন্যদিকে, এবার মেঘালয়ের পয়েন্ট ৪৪৮। স্কুলশিক্ষায় প্রশাসনের ক্ষেত্রে অসম পেয়েছে উত্তম ৩ গ্রেড। এইসূত্রে একাসনে রয়েছে মহারাষ্ট্র, চণ্ডীগড় এবং ওড়িশার সঙ্গে। আর এক্ষেত্রে ১৩০ পয়েন্টের মধ্যে মেঘালয় পেয়েছে ৪০.৫ পয়েন্ট। শিক্ষণ ফলাফলে ২৪০ পয়েন্টের মধ্যে অসম পেয়েছে ৭৯.৪ আর মেঘালয়ের নম্বর মাত্র ৪৭.২।

শিক্ষা পরিকাঠামোয় ১৯০ নম্বরের মধ্যে মেঘালয় পেয়েছে ৬২.১। শিক্ষক প্রশিক্ষণে একশোর মধ্যে মেঘালয় পেয়েছে ৪৬.৭। প্রশাসনে ১৩০-এর মধ্যে পেয়েছে ৪০.৫ শতাংশ। ২০২৩-২৪ বর্ষের তুলনায় মেঘালয়ের বৃদ্ধি মাত্র ৩০ পয়েন্ট। সামগ্রিকভাবে স্কুলশিক্ষায় মেঘালয়ের হতশ্রী অবস্থা প্রতিফলিত কেন্দ্রের রিপোর্টে।

উত্তর-পূর্বে একমাত্র পূর্ণ স্বাক্ষর রাজ্য মিজোরাম। যেখানে শিক্ষিতের হার ধারাবাহিকভাবে ৯১ শতাংশের ওপরে রয়েছে। মেঘালয় পেয়েছে ৫০৭.৯ পয়েন্ট। যা বিহার ও জম্মু কাশ্মীরের সমান। কেন্দ্রের স্কুলশিক্ষা রিপোর্টে ৭৩৯.১ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে চণ্ডীগড়। তারপরেই স্থান পেয়েছে পাঞ্জাব।