তৃণমূলে ভাঙন অব্যাহত, মুখপাত্রের পদ থেকে ইস্তফা চিকিৎসক নেতা শান্তনু সেনের

48

নিউজ ডেস্ক: কিছু দিন আগেই রাজ্যে নতুন ক্ষমতায় আসা বিজেপি সরকারকে অভিনন্দন জানিয়ে এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। যা নিয়ে অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। তবে এবার সরাসরি মমতা বন্দ্য়োপাধ্যায়কে চিঠি দিয়ে দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন শান্তনু সেন।

বুধবারই দলের আর এক মুখপাত্র অরূপ চক্রবর্তী পুরসভার অ্যাকাউন্ট কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। কাউন্সিলর সুশান্ত ঘোষও ছেড়ে দিয়েছেন বরো চেয়ারম্যানের পদ। আরজি করের ঘটনার পর হাসপাতালের দুর্নীতি নিয়ে মুখ খোলায় দলের কোপে পড়েছিলেন চিকিৎসক তৃণমূল নেতা শান্তনু সেন। তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। যদিও পরে মুখপাত্রের পদ ফিরে পান শান্তনু। এবার দলনেত্রীর কাছে চিঠে পাঠিয়ে পদত্যাগপত্র পাঠালেন শান্তনু সেন। যদিও তাঁর ইস্তফাপত্র গ্রহণ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরডুবির পর দল থেকে একের পর এক নেতার বিভিন্ন পদ থেকে পদত্যাগের জের ঘাসফুল শিবিরে ফাটল ক্রমশই চওড়া হচ্ছে।