শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর: রামকৃষ্ণনগর বিধানসভা আসনের মদনপুর গ্রামে গরুর কাটা মুণ্ডু ফেলার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম মইন উদ্দিন ওরফে জাকির ও আবুল হোসেন ওরফে বাবুল।
ইদের পরদিন সকালে আনিপুরের কাছে থাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত গ্রামে উদ্ধার হয়েছিল নিষিদ্ধ মাংস। গ্রামের শিব মন্দিরের দানপাত্রে গরুর কাটা মাথা রেখে যায় দুষ্কৃতিরা। সকালবেলা গ্রামবাসীরা দেখতে পান। এরপর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌছয় পুলিশের বিশাল বাহিনী। সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে রামকৃষ্ণনগর পুলিশ। অবশেষে বদরপুর রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। উভয়ের বিরুদ্ধে একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা।