নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: গুয়াহাটির বশিষ্ঠ এলাকায় চাঞ্চল্য। একই স্কুলের ৪ জন ছাত্ৰী নিখোঁজ। নিখোঁজ রুমি বরুয়া, নিরুপায় রায়, আয়ুশ্ৰী সিং এবং জিলমিল দৈমারি। এরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পড়ুয়া। ৪ ছাত্রীই বশিষ্ঠর বেহারবাড়ি অঞ্চলের বাসিন্দা। বেলতলা মাঝিপাড়া মধ্য ইংরাজি স্কুলের পড়ুয়া তারা। সকালে স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ। রাতে বশিষ্ঠ পুলিশের দ্বারস্থ হন অভিভাবকরা। এখনও ৪ কিশোরীর খোঁজ মেলেনি।