তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে বিপত্তি

153

পৃথা দাশগুপ্ত,কলকাতা: তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে বিপত্তি।সেখানে অনেকে কাজ করছিলেন, ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকে।শুরু হয়েছে উদ্ধারকাজ।৬-৭ জনকে আপাতত উদ্ধার করা গিয়েছে।বেশ কয়েকজন আটকে গিয়েছেন বলে খবর।উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী।কয়েকজনের মৃত্যুর আশঙ্কাপুলিশ, দমকল, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ।ক্রেনের সাহায্যে সরানো হচ্ছে ভাঙ্গা অংশ।দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ।দুর্ঘটনার স্থলে কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে, অগ্নিমিত্রা পাল।খোলা হয়েছে কন্ট্রোল রুম।কন্ট্রোল রুম নম্বর ০৩৩২২১৪৩৫২৬।

৯ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৮ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজন। ট্রমা কেয়ার ইউনিটে প্রত্যেককে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রত্যেকটি প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন:

তারাতলায় নির্মীয়মাণ এই গোডাউনের প্ল্যান ত্রুটিপূর্ণ। জানিয়েছেন পুরসভার ইঞ্জিনিয়ার।

তৃণমূলের আমলে অনুমোদিত সব প্ল্যান অডিট হবে।

আগের সরকারের অনুমোদিত প্ল্যানের কাজ আপাতত বন্ধ।

৩১ শে জুলাই পর্যন্ত বন্ধ সব কাজ।

এখনো পর্যন্ত মৃত ৩ জন।

এখনো উদ্ধার কাজ চলছে, পর্যাপ্ত আলো লাগিয়ে উদ্ধার কাজ চলবে।

দুপুর ১২.০৭-এ দুর্ঘটনা ঘটেছে।

সঠিক সময় উদ্বার না করলে মৃত্যু বাড়তে পারত।

এখনো পর্যন্ত উদ্ধার ২১।

১২ থেকে ১৫ জন ভিতরে আটকে রয়েছে।

আটে থাকার জন্য জল, অক্সিজেনের ব্যবস্থা।

১৭ জানুয়ারির বিল্ডিং প্ল্যানের অনুমতি।

বেহরা ব্রাদার্স লিজ নিয়েছিল।