পৃথা দাশগুপ্ত, কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে পাঁচ জনের মৃত্যু। মনে করা হচ্ছে এখনো আটকে বেশ কিছু জন। অনেকেরই হদিশ পাওয়া যাচ্ছে না। এস এস কে এম এর ট্রমা কেয়ারের বাইরে অপেক্ষা করছেন এরম প্রচুর পরিবার। প্রাথমিক ভাবে ইঞ্জিনিয়ারদের দাবি,ওই গুদামের নকশায় ত্রুটি ছিল
- ১৭ জানুয়ারি কলকাতা পুরসভা সেই ত্রুটিপূর্ণ নকশাই অনুমোদন করে
- গুদামের নির্মাণ যথাযথ নিয়ম মেনে হচ্ছিল ?
- সংশ্লিষ্ট দফতর থেকে নির্মাণের অনুমতি নেওয়া হয়েছিল ?
- কর্তৃপক্ষের গাফিলতিতেই এত বড় বিপর্যয় ?
- প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত গুদাম
- গুদামে কাজ চলছিল গত দেড় বছর ধরে
- জমিটি বন্দর কর্তৃপক্ষের, তাঁরা ২০২৪ সালের ১ অগস্ট বেহরা ব্রাদার্স নামের এক সংস্থাকে ওই জমি ৩০ বছরের জন্য লিজ় দেন
- বেহরা ব্রাদার্সের মালিক শম্ভুনাথ বেহরা , যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে
- লিজ নেওয়া জমিতে কোনও নির্মাণকাজ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়। এ ক্ষেত্রে তা নেওয়া হয়েছে? প্রশ্ন উঠছে
- কার দায় এত বড় বিপর্যয়ের পেছনে? অনেক প্রশ্ন। কিন্তু আপাতত কোন উত্তর কারোর কাছে নেই।