নিউজ ডেস্ক: ১০ বছরে অসম সরকারের ঋণ বেড়েছে সাড়ে চার গুণ। চলতি বাজেট অধিবেশনে বিধানসভায় এই তথ্য দিয়েছেন অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। ২০১৬ সালে অসমের ঋণ ছিল ৩৫,৬৯০ কোটি টাকা। ২০২৫ সালের ৩১ মার্চ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১.৬২ লক্ষ কোটি টাকা। যা সাড়ে চার গণ বেশি।
জয়ন্ত মল্ল বরুয়া জানিয়েছেন, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের তথ্য অনুযায়ী ২০২৫ সালের ৩১ মার্চ অসমের ঋণের পরিমাণ ছিল ১,৬১,৭৬১ কোটি টাকা। এর মধ্যে অসম সরকারকে সুদ দিতে হয় ১,৪৩,১৭৯ কোটি টাকার ওপর। ১৮,৫৮২ কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নিয়েছে অসম। যা সুদহীন এবং ফেরত দিতে হবে ৫০ বছরের মধ্যে, জানান অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া।
২০২৪-২৫ অর্থবর্ষে ৯,৪৬৭ কোটি টাকা সুদ দিতে হয়েছে অসম সরকারকে, জানিয়েছেন জয়ন্ত মল্ল বরুয়া। উল্লেখযোগ্য বিষয় যে ১০ বছরে সাড়ে চার গুণ ঋণ বাড়লেও অসমের জনমুখী প্রকল্পে সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার বিষয়টি কিন্তু চলছেই।