নিউজ ডেস্ক: সোয়া চাপ তৈরিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও গা শিউরে ওঠার মতো দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এক যুবক সরাসরি মেঝেতে রাখা সোয়া চাপের ময়দার ওপর শরীর দিয়ে গড়াচ্ছে এবং অন্য এক কর্মী তার ওপর পাইপ দিয়ে জল দিয়ে স্প্রে করছে। সেই ভিডিও রেকর্ড করেছেন অন্য একজন। যদিও ভিডিওর পেছনে থাকা ব্যক্তিকে ক্যামেরার সামনে দেখা যায়নি। ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ‘𝗚𝗮𝗺𝗲 𝗢𝗳 𝗕𝗷𝗽’ নামে একটি প্রোফাইল থেকে আপলোড করা হয়।
যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি NKTV বাংলা। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায় ঘটনাটি উত্তরপ্রদেশের নয়ডার। দৃশ্যটি সম্ভবত স্থানীয় একটি সয়া চাপ তৈরির দোকানের ভেতরের, সেখানে ওই ব্যক্তি যখন অত্যন্ত অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর উপায়ে কাঁচাসয়া চাপ প্রস্তুত করছিলেন, তখন দোকানের অন্য কর্মীদেরও এবিষয়ে সম্পূর্ণ উদাসীন ও নির্বিকার দেখাচ্ছিল।

ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতের খাদ্য নিরাপত্তা ও রান্নাঘরের পরিচ্ছন্নতা ব্যবস্থা আবারও প্রশ্নের মুখে পড়েছে। নেটনাগরিকরা এই ভিডিওটি দেখার পর ক্ষোভে ফেটে পড়েছেন। ফুড সেফটি অথরিটি বা এফএসএসএআই (FSSAI)-এর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা ও তদন্তের
দাবি তুলেছেন।