বিহারে পডুয়াদের দিকে একে ৪৭-এর গুলি!

22

নিউজ ডেস্ক: বিহারের সিওয়ানে পড়ুয়াদের ওপর একে ৪৭ দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে। নিট ইউজি প্রশ্নফাঁসের প্রতিবাদ শনিবারে প্রতিবাদের ডাক দিয়েছিল বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন। পাটনা, সিওয়ান, কাটিহার সহ বিভিন্ন জায়গায় পুলিশ-আন্দোলনকারীর সংঘর্ষ ঘটে। একটি ভিডিয়োয় দেখা যায়, পড়ুয়াদের আন্দোলনে একে ৪৭ দিয়ে গুলি করছে পুলিশ। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি NKTV বাংলা।
এপ্রসঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরব হয়েছেন সমাজমাধ্যমে। তিনি বলেছন, গোটা প্রশাসন এখন নেমে পড়েছে পড়ুয়াদের হত্যা করতে। বিহারে পড়ুয়াদের লক্ষ করে একে ৪৭ থেকে গুলি করার অভিযোগ এসেছে। বেশ কয়েকশো পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী লিখেছেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কোথায় গেল? পড়ুয়াদের বিরুদ্ধে কোনও এফআইআর হবে না, এবং হলেও সবাই ছাড়া পেয়ে যাবে, প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। উত্তর প্রদেশ হোক বা বিহার, দিল্লি কিংবা পশ্চিমবঙ্গ, পরিস্থিতি সেই একই। শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালাচ্ছে পুলিশ।
রবিবার অমিত শাহকে চিঠি দিয়ে রাহুল গান্ধী দুটি প্রশ্নের জবাব চেয়েছেন। দিল্লিতে সংসদ চলো অভিযানে পড়ুয়াদের ওপর ছররা গুলি চালানোর অনুমতি কে দিয়েছিলেন এবং পুলিশের উর্দি ছাড়া লাঠি দিয়ে পড়ুয়াদের পেটাচ্ছিল তারা কারা?
আন্দোলনকারীদের উপর কোনও পদক্ষেপ করা হবে না, এমন প্রতিশ্রুতির পরও পশ্চিমবঙ্গ এবং বিহারে পড়ুয়াদের বিরুদ্ধে এইআইআর হচ্ছে।

এবিষয়ে কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গাঁধী বলেন, শুনেছি বিহার এবং পশ্চিমবঙ্গে এফআইআরক হচ্ছে। তাহলে প্রতিশ্রুতির কী হল?