কারাকোরাম পর্বতমালার ‘ব্রড পিক’ শৃঙ্গে তুষার ধস

32

নিউজ ডেস্ক: কারাকোরাম পর্বতমালার ‘ব্রড পিক’ শৃঙ্গে তুষার ধস। নিখোঁজ ১০ পর্বতারোহীর মধ্যে ৪ জনের দেহ মিলেছে। নিখোঁজ তালিকায় রয়েছেন বিশ্বখ্যাত পর্বতারোহী তথা প্রাক্তন ব্রিটিশ স্পেশাল ফোর্সের সদস্য নির্মল পুরজা। বাকিদেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। ‘ব্রড পিক’-এ অভিযানে গিয়ে বৃহস্পতিবার শৃঙ্গের ৭ হাজার মিটার উচ্চতায় তুষারধসে চাপা পড়েন পর্বতারোহীরা।

‘আলপাইন ক্লাব অফ পাকিস্তান’-এর সহ-সভাপতি কারার হায়দরি এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে পর্বতারোহীদের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নির্মল পুরজার এই দলে ছিলেন নেপালের ৫ জন এবং পাকিস্তান, ওমান, আমেরিকা ও চিনের একজন পর্বতারোহী। দুর্ঘটনার পর দ্রুত অনুসন্ধান নামে উদ্ধারকারী দল। হেলিকপ্টারের পাশাপাশি ঘটনাস্থলে হেঁটে তল্লাশি চালাচ্ছে আরেকটি উদ্ধারকারী দল।

উল্লেখ্য, কারাকোরাম রেঞ্জের ৮,০৪৭ মিটার (২৬,৪০১ ফুট) উচ্চতার ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কে টু-র পর্বতমালার এই ‘ব্রড পিক’-কে অন্যতম চ্যালেঞ্জিং বলে মনে করেন বিশ্বের তাবড় পর্বতারোহীরা।

দেখুন ব্রড পিক-এ তুষার ধসের ভিডিও

https://www.facebook.com/share/v/1D7U8Ru2je/

https://www.facebook.com/share/v/1D7U8Ru2je/