হিমন্ত বিশ্বের শাসনে অসমে ভয়াবহভাবে বাড়ছে মদ্যপায়ীদের সংখ্যা

560

নিউজ ডেস্কঃ নীতি-আদর্শের কথা বলা বিজেপি শাসিত অসমে মদের রমরমা। গত ৫ বছরে আবগারি বিভাগ থেকে আসা রাজস্বের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। হিমন্ত বিশ্ব শর্মা প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০২১-২২ অর্থবছরে আবগারি বিভাগ থেকে আসা রাজস্বের পরিমাণ ছিল প্রায় তিন হাজার কোটি। পাঁচ বছরে সেটা দ্বিগুণ বেড়ে দাঁড়িয়ে এখন পৌঁছে গেছে ছয় হাজার কোটিতে। রাজ্যের সবকটা জেলা, শহর, শহরতলিতে ক্রমশ বেড়েই যাচ্ছে বিলাতি মদের দোকান, বারের সংখ্যা।
রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মদ্যপায়ীদের সংখ্যা
মদ্যপায়ীদের কৃপায় উপচে পড়ছে রাজকোষ

গত ৫ বছরে শুধুমাত্র আবগারি বিভাগ থেকে সংগ্রহ রাজস্বের পরিমাণ ২৩ হাজার কোটি ছাড়িয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০২১-২২ অর্থবছরে আবগারি বিভাগ থেকে আসা রাজস্বের পরিমাণ ছিল প্রায় তিন হাজার কোটি। গত পাঁচ বছরে সেটা দ্বিগুণ বেড়ে দাঁড়িয়ে এখন পৌঁছে গেছে ছয় হাজার কোটিতে। এতে এটা প্রমাণ হচ্ছে যে রাজ্যে যেমন মদের দোকান বাড়ছে, তেমনি বাড়ছে রাজস্বের পরিমাণও। গত পাঁচ বছরে আবগারি বিভাগ থেকে আসা রাজস্বের পরিমাণ কেমন ছিল দেখে নেওয়া যাক একজনরে।
২০২১-২২ অর্থবছরে রাজস্বের পরিমাণ ছিল ৩০৪৭.৯৮ কোটি টাকা
২০২২-২৩ অর্থবছরে রাজস্বের পরিমাণ ছিল ৩৯৮০.০৬ কোটি টাকা
২০২৩-২৪ অর্থবছরে রাজস্বের পরিমাণ ছিল ৪৭৯৮.৭৩ কোটি টাকা
২০২৪-২৫ অর্থবছরে রাজস্বের পরিমাণ ছিল ৫২৯২.৪২ কোটি টাকা
২০২৫-২৬ অর্থবছরে রাজস্বের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৫৯৮৯.২৫ কোটিতে

এই মুহূর্তে গোটা রাজ্যে সবমিলিয়ে বার সহ বিলাতি মদের দোকানের সংখ্যা ৩৬০২
এর প্রায় ২০ শতাংশই আছে রাজধানী শহরে। সবচেয়ে বেশি মদের দোকান আছে রাজধানী শহরেই। শুধুমাত্র
কামরূপ মেট্রোয়ই মদের দোকান আছে ৪৩৫টি
৩১৬টি বারও রমরমিয়ে চলছে কামরূপ মেট্রোয়

পিছিয়ে নেই উজান অসমও। উজান অসমের পাঁচ জেলা ডিব্রুগড়, গোলাঘাট, লখিমপুর তিনসুকিয়া এবং শিবসাগরে রমরমিয়ে চলছে মদের ব্যবসা।
ডিব্রুগড়ে রয়েছে ১৫৪টি মদের দোকান, ৪৫টি বার
তিনসুকিয়ায় রয়েছে ১৪৮টি মদের দোকান, ৪২টি বার
লখিমপুরে রয়েছে ১২৭টি মদের দোকান, ৬২টি বার
গোলাঘাটে রয়েছে ১০৯টি মদের দোকান, ৫৩টি বার
শিবসাগরে রয়েছে ১০৪টি মদের দোকান, ৩৫টিবার
নগাঁওয়ে রয়েছে ১০৯টি মদের দোকান, ৫৩টি বার

তবে এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে নিম্ন অসম। নিম্ন অসমের দক্ষিণ শালমারায় রয়েছে মাত্র একটি মদের দোকান ও বার। মদের বিক্রি ও মদ্যপদের এই ভিড়ে পিছিয়ে নেই বরাকের তিন জেলা কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমিও। তবে মদের দোকানের সংখ্যার হিসেবে শ্রীভূমি ও হাইলাকান্দিকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে কাছাড়।
কাছাড়ে মদের দোকানের সংখ্যা ৯২, চলছে ৪০টি বারও
হাইলাকান্দিতে ৩১ এবং শ্রীভূমিতে রয়েছে ৩৫টি মদের দোকান

হাইলাকান্দিতে ১০ এবং সীমান্ত জেলা শ্রীভূমিতে রমরমিয়ে চলছে ১৪টি বার। তবে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলিতে একটিও মদের দোকান নেই। গোটা জেলায় নেই কোনও বারও।

উল্লেখ্য, অগপ বিধায়িকা দীপ্তিময়ী চৌধুরীর এক প্রশ্নের উত্তরে বিধানসভায় এই তথ্য তুলে ধরেন আবগারি মন্ত্রী অতুল বরা। নীতি-আদর্শের কথা বলা বিজেপি শাসিত অসমে মদের রমরমা। অবিশ্বাস্য হলেও সরকারি পরিসংখ্যানকে অগ্রাহ্য করা যাচ্ছে না।