নিউজ ডেস্ক:রাশিয়ার রাজধানী মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি রেস্তোরাঁর বাইরে বোমা বিস্ফোরণে মত্যু হল তিন জনের ,জখম হয়েছেন কমপক্ষে ২১ জন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ম্যাক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পহেলা আগস্ট শনিবার সন্ধ্যায় মস্কোর কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁর বাইরে এক মহিলা যান সেখানে অজ্ঞাতপরিচয় ওই মহিলা প্রথমে রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করেছিলেন,কিন্তু সন্ধেহ হওয়ায় নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন। বচসা চলে নিরাপত্তারক্ষী ও মহিলার সঙ্গে।এরপরই গেটেই বিস্ফোরণ ঘটে যায় । রুশ সংবাদমাধ্যম সূত্রের খবর, সে সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল এবং প্রায় ৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। রাশিয়ার জাতীয় সন্ত্রাসবাদ-বিরোধী কমিটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ (TASS)-কে জানিয়েছে যে, একটি আইইডি (IED)—অর্থাৎ হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র—থেকে এই বিস্ফোরণটি ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন বিস্ফোরক বহনকারী ওই মহিলা, একজন নিরাপত্তা রক্ষী এবং রেস্তোরাঁর একজন গ্রাহক। বিকট শব্দে বিস্ফোরণের পর চারদিকে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা ভেতরে থাকা মানুষকে রক্তে ভেসে যেতে দেখেন। কর্তৃপক্ষ এখনো পর্যন্ত নিহত বা আহতদের পরিচয় প্রকাশ করেনি।ঘটনার পর তড়িঘড়ি পুলিশ , দমকল ও জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকারীরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বের নিয়ে আসেন। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ঘটনার পরপরই কুদ্রিনস্কায়া স্কয়ারের চারপাশের প্রধান রাস্তাগুলি সাময়িকভাবে বন্ধ করে দেয় রুশ বাহিনী।