৮৯৭০ কোটি টাকার ফোর লেন অসমে

68

নিউজ ডেস্ক: অসমে সড়ক প্রকল্পে ৮৯৭০ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। ১৫ নং জাতীয় সড়কের সঙ্গে সংযোগ করে ফোর লেন রাস্তা নির্মাণে এই অর্থ খরচ করা হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।
অশ্বিনী বৈষ্ণো বলেন, বাইহাটা চারিআলি থেকে তেজপুর পর্যন্ত ফোর লেন হবে। এর ফলে অসম তো বটেই, প্রতিবেশী নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশও সুবিধা পাবে। ১৩৫ কিলোমিটার ফোর লেন রাস্তা তৈরি খরচ হবে প্রায় ৮৯৭০ কোটি টাকা।

এই প্রকল্পের ভেতরে রয়েছে ১৫টি বড় সেতু, ৩০টি ছোট সেতু, ১৯টি ফ্লাইওভার। এ ছাড়া পাঁচটি জায়গায় বাইপাস থাকবে। এটা শেষপর্যন্ত ব্রহ্মপুত্র টানেলের সঙ্গে সংযুক্ত হবে।