৮ জনকে গুলি করে ‘আত্মঘাতী’ ছাত্র!

35

নিউজ ডেস্ক: স্কুলে নবম শ্রেণির এক ছাত্রের এলোপাথাড়ি গুলিতে ছয় জনের মৃত্যু। এরপর নিজেও আত্মঘাতী। শোকাবহ এই ঘটনা থাইল্যান্ডের। গুলিবিদ্ধ হয়েছে ১৫ জন। তাদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পড়ুয়া শুক্রবার সকালে অন্য দিনের মতোই ইউনিফর্ম পরে স্কুলে আসে। আচমকাই সে গুলি চালাতে শুরু করে। তার এই অস্বাভাবিক আচরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের এই ঘটনায় আরও মারাত্মক তথ্য পেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, স্কুলে হামলা চালানোর আগে বাড়িতে দাদু-ঠাকুমাকেও খুন করে ওই নাবালক। বন্দুকটি পড়ুয়ার পরিবারের কোনও এক সদস্যের। সেই বন্দুক দিয়েই হামলা চালানো হয়েছে।

গুলিচালনার ঘটনায় তিন শিক্ষক এবং তিন পড়ুয়া নিহত হয়েছেন। স্কুলে গুলি চালিয়ে এক পর্যায়ে নবম শ্রেণির ওই ছাত্র তিনতলার একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে পুলিশ সেই ঘর থেকে নাবালকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। কিন্তু কেন সে গুলি চালাল, কেন দাদু-ঠাকুরমাকে গুলি করে হত্যা করল, সেই কারণ খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, স্কুলে হঠাৎ গুলির শব্দে পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এক শিক্ষক দেখতে যেতেই তাঁকে লক্ষ করে গুলি চালায় ওই ছাত্র। হামলা শুরু হতেই পড়ুয়ারা লুকিয়ে পড়ে ডেস্কের নীচে। কেউ চেষ্টা করে দরজার আড়ালে লুকোনোর। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ-মাধ্যমে। স্কুলের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

Video Link
https://x.com/pisklauren/status/2085813305877180509?s=20