বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর স্ত্রীর

56

নিউজ ডেস্ক: গত ২৬ বছরের বৈবাহিক সম্পর্ক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ও স্ত্রী সংগীতা সর্নালিঙ্গম চেঙ্গলপট্টুর। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে পরকিয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে চেঙ্গলপট্টু ফ্যামিলি কোর্টে অভিযোগ দায়ের করেন। মুখ্যমন্ত্রী বিজয়ের আইনজীবী আদালতকে জানান যে বিধানসভা অধিবেশন চলার কারণে মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত হতে পারেননি, তাঁর পক্ষ থেকে এই মামলা প্রত্যাহারে কোনো আপত্তি জানানো হয়নি। তবে শুক্রবার, ৭ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে সংগীতা জানান যে তিনি এই মামলাটি আর এগিয়ে নিতে চান না। তিনি মামলা প্রত্যাহারের আবেদন দাখিল করেছেন। আদালত তাঁর এই প্রত্যাহারের অনুরোধটি মঞ্জুর করেছে এবং মামলাটি বন্ধ করে দিয়েছে। তবে আদালত সংগীতাকে আইনি স্বাধীনতা দিয়েছে, যার ফলে তিনি ভবিষ্যতে প্রয়োজন হলে পুনরায় নতুন করে বিবাহবিচ্ছেদের আবেদন দায়ের করার অধিকার ধরে রেখেছেন।