স্থানীয়দের জন্য মুক্ত রহা টোল গেট

36


নিউজ ডেস্ক: গুয়াহাটির অদূরে ক্ষেত্রীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর পর স্থানীয়দের জন্য টোল গেট নিঃশুল্ক করেছে নগাঁও প্রশাসন। রহা টোল গেটের ৭ কিমি ব্যাসার্ধের বাসিন্দাদের কোনও অর্থ দিতে হবে না। এই নির্দেশ কার্যকরী হবে স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে।
ক্ষেত্রীর দুর্ঘটনার পর রহার বাসিন্দারা টোল গেটে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে, সেটা কমানোর দাবি তুলেছিল। এর প্রেক্ষিতে নগাঁওর জেলাশাসক দেবাশিস শর্মা এই নির্দেশি জারি করেছেন।
এর ফলে স্থানীয় বাসিন্দারা কিছুটা স্বস্তি পাবেন। এই সুবিধা পাওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের রানথালি টোল গেট কর্তৃপক্ষের থেকে একটি টোল পাস নিতে হবে নিজের ঠিকানার প্রমাণপত্র স্বরূপ। স্থানীয় বাসিন্দার প্রমাণ হিসেবে একটি আবেদন করতে হবে সেখানে।
ক্ষেত্রীর পথ দুর্ঘটনার পর সোনাপুর টোল গেটও স্থানীয়দের জন্য নিঃশুল্ক করা হয়েছিল। এবার সেই পথেই হাঁটল নগাঁও প্রশাসন।