শুটিংয়ে ভারতের প্রথম পদক জয়

33

নিউজ ডেস্ক: এশিয়ান গেমস ২০২৬-এর মঞ্চে দুর্দান্ত শুরু করল ভারতের প্রমিলা বাহিনী। গেমসের প্রথম পদক এল শুটিং থেকে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রৌপ্য পদক জিতে ভারতের খাতা খুললেন দেশের মহিলা শুটাররা। এই ঐতিহাসিক সাফল্যের পাশাপাশি মিক্সড মার্শাল আর্টস (MMA) এবং হকিতেও ভারতের জয়জয়কার অব্যাহত রয়েছে।শুটিংয়ে প্রথম পদক ভারতের১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারতকে প্রথম রূপোর পদক এনে দিলেন এলাভেনিল ভালারিভান, সোনম উত্তম মাস্কার এবং বিদার্সা কে বিনোদ। এই ত্রয়ীর দুর্দান্ত পারফরম্যান্সের পর এখন ব্যক্তিগত ইভেন্টেও তাঁদের কাছ থেকে আরও পদকের আশা করছে দেশ।হকিতে উজবেকিস্তানকে উড়িয়ে দিল ভারতগ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় মহিলা হকি দল একচ্ছত্র আধিপত্য বিস্তার করে উজবেকিস্তানকে ১৯-০ ব্যবধানে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ম্যাচের মূল আকর্ষণ ছিলেন ভারতীয় তারকা দীপিকা, যিনি একাই প্রতিপক্ষের জালে জড়িয়েছেন সাত-সাতটি গোল।MMA-তে পদক নিশ্চিত সুচিকারমিক্সড মার্শাল আর্টস (MMA) থেকেও ভারতের জন্য এসেছে সুখবর। মহিলাদের ট্র্যাডিশনাল ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে প্রবেশ করে ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করেছেন সুচিকা তরিয়াল।মহিলাদের টেবিল টেনিস টিম ইভেন্টে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় প্যাডলার শ্রীজা আকুলা, যশস্বিনী ঘোরপাড়ে এবং দিয়া চিতালেদের লড়াই জারি রয়েছে।