ঝোড়ো হাওয়া বৃষ্টিতে ‘অর্ণব’ ভেজাবে ৬ জেলা, পূর্বাভাস

3

পৃথা দাশগুপ্ত: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করেছে। আপাতত অন্ধ্র উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে আজও বৃষ্টির সম্ভাবনা । সকাল‌থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে রাজ্যে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার পর্যন্ত। কারণ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা । শনিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ছয় জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি ।‌ দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কলকাতা, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।‌
পুরুলিয়া এবং বীরভূম পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। জলমগ্ন হওয়ার আশঙ্কা পশ্চিম বর্ধমান, বীরভূমেও।

উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কিছুটা উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। পরিস্থিতি স্বাভাবিক হতে পারে রবিবার।