ব্যাঙ্ক প্রতারণা মামলায় ভোর থেকে তল্লাশি অভিযানে ইডি

21

পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতা, আসানসোল , উত্তরপাড়া এবং হাওড়া মিলিয়ে ৪ জায়গায় ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কোহিনুর গ্রুপ নামে একটি সংস্থার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ।

২৯০ কোটির ব্যাঙ্ক জালিয়াতির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর। ঝাড়খণ্ডের বিদ্যুৎ প্লান্টের টাকা কলকাতায় পাচার করা হয়েছে বলে অভিযোগ। ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ লেকটাউনে ইডি-র নজরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অভিযান চলছে উত্তরপাড়াতেও।

ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি টাকা ঋণ নিয়ে বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে অর্থ বিভিন্ন জায়গায় পাঠানোর অভিযোগ। পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ কালো টাকা সাদা করার অভিযোগ ‌।হাওড়ার শিবপুরে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শচীন জৈনের বাড়িতে চলছে অভিযান। লেকটাউনে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অশোক সারোগির বাড়িতেও চলছে তল্লাশি।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডি তদন্তকারী দল পৌঁছয় চার জায়গায়। বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ঝাড়খণ্ডের একটি পাওয়ার প্রজেক্ট বা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরির নামে ব্যাঙ্ক থেকে নেওয়া বিপুল টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগেই এই তল্লাশি চালানো হচ্ছে।