পৃথা দাশগুপ্ত,কলকাতা:ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর অবশিষ্টাংশ নিম্নচাপে পরিণত। এই মুহূর্তে নিম্নচাপ অবস্থান করছে ছত্তিশগড়ে। পাশাপাশি বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপের সম্ভাবনা প্রবল হচ্ছে।
আজ আংশিক মেঘলা আকাশ রাজ্যে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে।
আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি সংলগ্ন বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এই নিম্নচাপের অবস্থান। ক্রমশ পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল বলেই পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান ,বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টি হতে পারে দু এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত। কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।
কলকাতায় মেঘলা আকাশ।বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে।