চার লক্ষ টাকার পরিবর্তে পঞ্চায়েতের টিকিট, বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরিশ্রম দাসের ১৭ ই নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত

20

পৃথা দাশগুপ্ত, কলকাতা: এক মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবারই বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের হাতে গ্রেফতার হন মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস৷ বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে ধর্ষণের মতো ভয়াবহ অভিযোগের পাশাপাশি
৪ লাখ টাকার পরিবর্তে পঞ্চায়েতের টিকিট৷ আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করানো হলে বিচারক ১৭ ই নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

আজ আলিপুর আদালতে পরেশ রাম দাসের আইনজীবী সওয়াল করে বলেন, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পর যেভাবে দিকে দিকে বিজেপি জয়লাভ করেছে, সেই সময়ে দাঁড়িয়েও পরেশ রাম দাস জয়ী হয়েছিলে৷ষন। সেটা বিজেপি মেনে নিতে পারেনি। তাই এই গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত৷ গ্রেফতারির সময় গাইডলাইনও মানা হয়নি বলে দাবি করেন তিনি৷ ২০২৩ সালে ঘটনায় এখন কেন গ্রেফতার? প্রশ্ন তোলেন তিনি।‌ অন্যদিকে,

রাজ্যের তরফে স‌ওয়াল করা হয়, বিধায়ক মুম্বাইয়ে পালিয়ে যাচ্ছিলেন। তদন্তে কিছু লুকোনোর জন্যই তিনি পালিয়ে যাচ্ছিলেন। বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। ৩২ টি মামলা রয়েছে পরেশ রাম দাসের বিরুদ্ধে৷ ১১ দিনের জন্য নিজেদের হেফাজতের আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে।

দু পক্ষের বক্তব্য শোনার পর দীর্ঘক্ষণ শুনানি স্থগিত করা হয়।‌ অবশেষে রাত আটটা নাগাদ তাঁকে ১৭ই নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

মুম্বইয়ে যাওয়ার সময় সোমবার বিমানবন্দর থেকে আচমকা গ্রেফতার করা হয় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণের মামলায় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ । বিধাননগর পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ক্যানিং পশ্চিমের বিধায়ককে। মঙ্গলবারই আদালতে তোলা হয় পরেশরাম দাসকে।

অন্যদিকে, পরেশরাম দাসকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। ধৃতের নাম বিকাশ সাহানি। পুলিশ সূত্রে খবর, তিনি ইন্টেলিজেন্স ব্যুরো বিভাগে কর্মরত ছিলেন।