দমদম বিমানবন্দর হাইজ্যাক এলার্ট ঘিরে চাঞ্চল্য

29

পৃথা দাশগুপ্ত, কলকাতা: কয়েকদিন আগে থেকেই বোমাতঙ্কের খবর আসছিল কলকাতা বিমানবন্দরে । একদিন নয়, পরপর দু’দিন এই বোমাতঙ্কের হুমকি আসে। আর এবার কলকাতা – মুম্ব‌ইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক অ্যালার্ট।

কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার বিমান যাচ্ছিল মুম্বইয়ের দিকে। ১০টা ২৫ মিনিট নাগাদ কলকাতা থেকে মুম্বই ওড়ার উদ্দেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। বিমানবন্দর সূত্রে খবর, হঠাৎ ককপিটে উঠে পাইলট খেয়াল করেন, হাইজ্যাক থ্রেট। অর্থাৎ চিরকূটে লেখা আছে ‘বিমানটি হ্যাইজ্যাক হবে’।

পরবর্তী ক্ষেত্রে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন। তারপর বিমানটিকে অ্যাইসোলেশন ওয়ে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নামিয়ে দেওয়া হয় যুদ্ধকালীন তৎপরতায়।

প্রশ্ন উঠছে ককপিট কে চিরকুট রেখে গেল? দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় বিমানে। এই ঘটনার সাথে কে যুক্ত তদন্ত করছে সিআইএসএফ। ‌