ভাই ফোঁটায় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে

10

পৃথা দাশগুপ্ত: সকাল‌থেকেই আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কাল পর্যন্ত এই বৃষ্টির স্পেল চলবে। কাল থেকে কিছু জায়গায় কুয়াশার সম্ভাবনা থাকবে সকালের দিকে। উইকেন্ডে তাপমাত্রা কমবে। শীতের আমেজ সকাল সন্ধ্যায়।

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা। আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এসে শক্তি বাড়াবে। উত্তর-পূর্ব বাংলাদেশের এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে উত্তর প্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। যেটি ওড়িশা ও ছত্তিশগড়ের মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে।

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। নিচের দিকে তিন জেলাতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। পরের কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯৬ শতাংশ।