অরুণাচলে অনির্দিষ্টকালীন পথ অবরোধ

31

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশে বুধবার থেকে অল নিশি স্টুডেন্টস ইউনিয়ন এবং অল নিশি ইয়ুথ অ্যাসোসিয়েশন-এর যৌথ আহ্বানে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ শুরু হয়েছে। পশ্চিম কামেং জেলার ভালুকপং এবং নিচিপু চেক গেটে এই অবরোধ কর্মসূচি মূলত কার্যকর হয়েছে।
নিশি সম্প্রদায়ের সদস্যদের ওপর বারবার হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এই দুটি সংগঠন অরুণাচল প্রদেশ সরকারকে চরমসীমা দিয়েছিল; সেই চরসীমায় কোনও কাজ না হওয়ার পরই এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
আকা ও নিশি সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান উত্তেজনার মাঝে সংঘর্ষের ঘটনা প্রতিরোধ করতে স্থানীয় পুলিশ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তুলেছে এএনএসইউ এবং এএনওয়াইএ।
সংগঠনগুলোর দাবি-দাওয়া সংবলিত সনদটি কর্তৃপক্ষের কাছে গুরুত্ব না পাওয়ায় তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেছে।
ভালুকপং এবং নিচিপু হল অরুণাচল প্রদেশে প্রবেশের ও যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। এই অবরোধের ফলে যানবাহন চলাচল এবং পণ্য পরিবহণের ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদন থেকে আরও জানা যায় যে, আপার সুবানসিরি জেলা সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও অন্যান্য ধরনের আন্দোলন ছড়িয়ে পড়েছে।