পৃথা দাশগুপ্ত,কলকাতা:এতদিন বেলুড় থেকে দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যেতে গেলে প্রধান মাধ্যম ছিল সড়কপথ ও জলপথ। দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে লঞ্চে গঙ্গা পেরিয়ে বেলুড় মঠে যাতায়াত করতে হথ দর্শনার্থীদের।
তবে এবার আরও সুবিধা সাধারণের জন্য। দক্ষিণেশ্বর থেকে বেলুড় জুড়বে আকাশপথে। রোপওয়ে পরিষেবা চালু হবে ওই রুটে। জলপথের পাশাপাশি আকাশ পথে দক্ষিণেশ্বর থেকে বেলুড় আরও আকর্ষণীয় হয়ে উঠবে দর্শনার্থীদের জন্য।
দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠ পর্যন্ত গঙ্গার উপর দিয়ে রোপওয়ে চললে দুই পর্যটনস্থলের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বিশেষ করে পুজো, উৎসব এবং ছুটির দিনে।
এই নিয়ে নিতিন গড়কড়ীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকেই এই প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, গঙ্গার উপরের রোপওয়ে-র যে প্রকল্প, তা ইতিমধ্যেই প্রাথমিক স্তরে কাজ শুরু হয়েছে। তৈরি হয়ে গিয়েছে প্রকল্পের ম্যাপ এবং ডিটেলড প্রজেক্ট রিপোর্ট। ফলে বাস্তবায়িত হলে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে পারে।
এছাড়া কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন, “কার্শিয়াং-দার্জিলিং তো টেন্ডার স্লট হচ্ছে। আর বেলুড় প্রাথমিকভাবে শুরু হয়েছে। গত সাতদিন হল ডিপিআর ও ম্যাপ তৈরি হয়েছে।”
প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাজ্যে এসে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী।