পশ্চিমের জেলায় তাপমাত্রার পারদ‌ ১৩ থেকে ১৫ ডিগ্রীতে

23

পৃথা দাশগুপ্ত,কলকাতা:উত্তরবঙ্গে আজ থেকে হালকা কুয়াশার সম্ভাবনা। উত্তুরে হাওয়ায় বঙ্গে শীতের আমেজ। তাপমাত্রা কমে পশ্চিমের জেলায় ১৩ ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রা।

নভেম্বরের শেষে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

২৯ শে নভেম্বর আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা। শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেম শ্রীলঙ্কা উপকূলের অভিমুখে। দক্ষিণ উড়িষ্যা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় আরো একটি ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করছে। তাপমাত্রা কমেছে। রাজ্য জুড়েই শীতের আমেজ। পশ্চিমের জেলায় ১৩ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে।

আজ শীতের আমেজ রাজ্যে। তাপমাত্রা একইরকম থাকবে আগামী দুদিন। তারপর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। তবে সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। পরিষ্কার আকাশ ।‌

কলকাতাতে আজকেও ১৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে । হালকা উত্তুরে হওয়া। পুরোপুরি শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টা একই রকম থাকবে। তারপর তাপমাত্রা সামান্য বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রার পতনে মনোরম আবহাওয়া।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৯৮ শতাংশ।