মাদকমুক্ত বাংলা গড়তে ‘জিরো টলারেন্স’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

20

পৃথা দাশগুপ্ত, কলকাতা: মাদকমুক্ত বাংলা গড়া হবে। বালুরঘাটে গিয়ে নিজে হাতে মাদক নষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গত আট দিনে ১০১ কোটি টাকার মাদক নষ্ট করা হয়েছে। উদ্ধার হয়েছে ৬৪ কোটি টাকার মাদক। গ্রেপ্তার হয়েছে ৩৭৮ জন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।‌

সোশাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, ‘মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।’

জোরকদমে অভিযান চালাচ্ছে পুলিশ।‌ পরিসংখ্যান বলছে, ১০১ কোটি টাকার মাদক নষ্ট করা হয়েছে। উদ্ধার হয়েছে ৬৪ কোটি টাকার মাদক। গ্রেপ্তার হয়েছে ৩৭৮ জন। এছাড়া বেআইনি গাঁজা চাষ রুখতে মোট ৩০০ বিঘা গাঁজা নষ্ট করা হয়েছে। যার পরিমাণ আনুমানিক ১০ হাজার কেজি। মোট ১১০ জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

মাদকমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে প্রশাসন গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঠিক কী কী করেছে, তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।