আলোর উৎসবে শুষ্ক আবহাওয়া, তবে ভাইফোঁটায় বৃষ্টির সম্ভাবনা

32

পৃথা দাশগুপ্ত,কলকাতা:আজ কালীপুজো। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কোনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে।‌ আগামী ২৪ ঘন্টা পর‌ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । বৃহস্পতিবার অবধি হাল্কা থেকে মাঝারি বৃষ্টির চলতে পারে, পুর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ভাই ফোঁটায় কলকাতা, হাওড়া, হুগলি, দুই-২৪ পরগনা বেশ কয়েকটি জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা নিম্নমুখী । ধীরে ধীরে নামছে পারদ। আগামী কয়েকদিনে আর‌ও পারদ নিম্নমুখী হ‌ওয়ার সম্ভাবনা। তার ওপরে বৃষ্টির ভ্রুকুটি।

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় আগামীকাল পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী মঙ্গলবার ও বুধবার সব জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই।