ঘূর্ণাবর্তের বাধা কাটিয়ে শীতের আমেজ, ক্রমশই তাপমাত্রার পারদ নিম্নমুখী

9

পৃথা দাশগুপ্ত: সোমবার থেকে রাজ্যে হাওয়া বদল। রাজ্যের উপকূলীয় জেলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফাঁকা এলাকায় ভোরে কুয়াশা। বিকেলের পর থেকে আবহাওয়া শুষ্ক হয়ে থাকবে । মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যের রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

আজ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ঘূর্ণিঝড় আকভানের অবশিষ্ট অংশ মধ্যপ্রদেশে নিম্নচাপ হয়ে। মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মনিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যভাগ দিয়ে বিস্তৃত। ঝাড়খন্ড বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং নদিয়া জেলাতে। মঙ্গলবার থেকে সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমবে। সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বেশি।

আজ উত্তরবঙ্গের কিছু জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং ও কালিগঞ্জ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে কাল থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতি। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কিছু জেলায় পরিষ্কার আকাশের পূর্বাভাস। মঙ্গলবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা কমবে, সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ কমবে; তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে, তিন চার দিনে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ১০০ শতাংশ।