১৩ বছর আগের মামলায় মমতার বাড়িতে দিল্লি পুলিশ, হাজিরার নোটিস

13

পৃথা দাশগুপ্ত: সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হয় দিল্লি পুলিশ। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার একটি মামলায় তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, ২০১৩ সালের একটি মামলায় দিল্লি পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিস দেওয়া হয়েছে।

গত ১০ অক্টোবর, দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দোলা সেন, সাকেত গোখলে, শামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন। দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না, এই কারণ দেখিয়েই ধর্না প্রত্যাহার করতে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। জোর করে তাঁদের পুলিশের গাড়িতে তোলা হয়। প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়। ওইদিনই ছেড়ে দেওয়া হয় তাঁকে। এর আগে স‌ই জালিয়াতি মামলায় তাঁর বাড়ির পাশের পার্টি অফিসে তল্লাশি চালায় পুলিশ