পৃথা দাশগুপ্ত, কলকাতা: হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ।যুবভারতী কাণ্ডে উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হয়েছিলন অন্যতম অভিযুক্ত শতদ্রু দত্ত। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। সেখানে শতদ্রু দত্তর আইনজীবী সওয়াল করেন, একক বেঞ্চ রক্ষাকবচ দিয়েছে কিন্তু অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। মেসি কান্ডে পুলিশ কোনও পদক্ষেপ করছে না উল্টে শুধুমাত্র এফআইআর দায়ের করেই পুলিশ চুপ করে বসে আছে বলেও আদালতে জানান শতদ্রু দত্তর আইনজীবী।
হাই কোর্টের একক বেঞ্চ আগেই রক্ষাকবচ দিয়েছিল তাঁকে। সেই রক্ষাকবচই আপাতত বহাল থাকছে। অরূপ বিশ্বাসের রক্ষাকবচ মামলায় এখনই কোনও হস্তক্ষেপ করল না হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ।
রাজ্যের বক্তব্য শোনার পরে মামলার শুনানি মুলতুবি রাখে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ অগস্ট পর্যন্ত রক্ষাকবচ রয়েছে অরূপের। ফলে রক্ষাকবচ মামলায় আপাতত আগামী ২ জুলাই পর্যন্ত স্বস্তি প্রাক্তন মন্ত্রীর। ২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।