বিস্ফোরক অভিযোগ, CJP-র অভিজিৎকে বিজেপিতে যোগ দিতে বাধ্য করার চেষ্টা করা হয়!

24

নিউজ ডেস্ক: অভিজিৎ ডিপকে বা ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামটা এখন আর কারো কাছে অজানা নেই। ককরোচ জনতা পার্টির নাম শুধু ভারতেই সীমাবদ্ধ নেই, ভারত টপকে পৌঁছে গেছে ভিন দেশেও। ২০২৬ সালে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের বেকার তরুণদের প্রসঙ্গে করা একটি মন্তব্যের পর ডিপকের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ভাইরাল হয়। এরপরই ককরোচ জনতা পার্টির সূচনা হয়। অভিজিৎ যখন আমেরিকার বোস্টনে ছিলেন তখন তিনি সিজেপি (CJP) গঠন করেন। পরবর্তীকালে ডিজিটাল প্রচারকে রাজপথের আন্দোলনে রূপ দেওয়ার লক্ষে তিনি ভারতে ফিরে আসেন।
পরবর্তীকালে প্রশ্নফাঁস, বেকারত্ব, শিক্ষা সংস্কার এবং সরকারি জবাবদিহির দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলন। যার অন্যতম মুখ হিসেবে অভিজিৎ ডিপকে পরিচিতি লাভ করেন। ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকের মা বুধবার একটি মারাঠি টিভি চ্যানেলে দাবি করেছেন যে, তাঁর ছেলেকে একটি ভিডিয়োর মাধ্যমে হুমকি দেওয়া হয়। ওই ভিডিওতে তাঁকে বিজেপিতে যোগ দিতে বলা হয়, তা না করলে তাঁর পরিবারের বিরুদ্ধে ভয়াবহ পরিণতি ডেকে আনা হবে, হুমকি দেওয়া হয়। অভিজিৎ তাঁর মাকে কয়েক দিনের জন্য অন্য কোথাও থাকার পরামর্শ দিয়েছিল। অনিতা ডিপকে বলেন, অভিজিৎ আমাকে বলেছিল যে সে এধরনের হুমকিতে ভয় পায় না, তবে সে আমাদের বাড়ি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল কারণ আমরা এসব পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত নই। এরপর আমরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা কোঙ্কনে আমাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে ১৬ দিন ছিলাম। ও চিন্তিত ছিল কারণ সেই সময় ও আমাদের সঙ্গে ছিল না। অনিতা দেবী বলেন, অভিজিৎ নিজে এসব হুমকিতে ভয় না পেলেও, আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিল। ওর বাবা উচ্চ রক্তচাপের রোগী। তাই কোনরকম ঝুঁকি নিতে চাইছিল না। অভিজিতের বাবা বলেন, সমাজসেবা বা সামাজিক কাজ করতে গেলে আলোচনা-সমালোচনা সহ্য করতেই হয়। কিছু মানুষের চিন্তাভাবনা নির্দিষ্ট গণ্ডিতে বাঁধা থাকে, তাই তারা সমালোচনা করে। আবার অনেকেই বুঝে-শুনে সমর্থন জানায়।