বর্ধমান থেকে জ‌ইশ জঙ্গিকে গ্রেফতার এসটিএফ- এর

22

পৃথা দাশগুপ্ত,কলকাতা: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে বর্ধমান শহর থেকে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গি যুবক। এসটিএফ সূত্রে খবর, ধৃত যুবকের নাম হামিদ মন্ডল। কাশ্মীরের বাসিন্দা। কুখ্যাত জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মোহাম্মদ’ এর সঙ্গে তাঁর যোগ থাকতে পারে বলে মনে করছে পুলিশ। ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করা হবে।‌

এসটিএফ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের একটি অভিজাত আবাসনে অভিযান চালিয়ে হামিদকে গ্রেপ্তার করা হয়। ওই আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত সে। তদন্তে আরও উঠে এসেছে যে, বর্ধমানে আসার আগে কলকাতার নিউটাউনের বেশ কিছুদিন একটী ফ্ল্যাটে ভাড়া থাকত সে।

নিউটাউনের ফ্ল্যাটের অবস্থানকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে। জানা গিয়েছে, নিউটাউনে হামিদ যে ফ্ল্যাটে থাকত, তার অত্যন্ত কাছেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্ল্যাট রয়েছে। গোয়েন্দাদের একাংশের আশঙ্কা, তবে কি শুভেন্দু অধিকারীই ছিলেন হামিদের মূল লক্ষ্য?

ইতিমধ্যেই বর্ধমান ও নিউটাউনের যেসব বাড়ির মালিক হামিদকে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন, তাঁদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। ধৃত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে দফায় দফায় জেরা করতে চায় এসটিএফ।‌