আমেরিকার রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলা! নিহত ৩

43

নিউজ ডেস্ক: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। আইডাহোর টুইন ফলস শহরে শুটআউটে নিহত ৩। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে। ঘটনাটি ঘটে ইন-অ্যান্ড-আউট বার্গার নামের এক রেস্তোরাঁয়। হামলায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।

স্থানীয় সময় শনিবার বিকেল। হঠাৎ শহরের ব্যস্ততম এলাকায় শোনা যায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হামলার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, এক তরুণ রেস্তোরাঁর বাইরে বন্দুক হাতে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাচ্ছে।

পুলিশ এখনও হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। হামলার উদ্দেশ্যও স্পষ্ট নয়। তদন্তকারীরা খতিয়ে দেখছে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ। এদিকে, কথা বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। হামলার এই ঘটনার তদন্তে সাহায্য করছে এফবিআইও। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার নির্দেশও দেওয়া হয়।

উল্লেখ্য, কিছুদিন আগে ওয়াশিংটন প্রদেশের সিয়াটল সেন্টারে হামলা চালিয়েছিল এক বন্দুকবাজ। সেদিন সেখানে চলছিল পরম্পরাগত খাদ্য উৎসব। ছুটির দিন থাকায় ভিড়ও ছিল প্রচণ্ড। ওই সময় সেখানে এলোপাথারি গুলি চালাতে শুরু করে ওই দুষ্কৃতী। গত ২৮ জুলাইয়ের এই ঘটনায় ২ বছরের শিশুসহ পাঁচজন নিহত হয়।

দেখুন ভিডিও –