দুর্গাপুজোয় পাস বিক্রির টাকা ইন্দ্রনীলের মেয়ের অ্যাকাউন্টেও? লালবাজারে তলব আভেরিকেও

17

পৃথা দাশগুপ্ত, কলকাতা: পুজোয় পাস বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগে গত সপ্তাহেই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ঘটনায় নাম জড়িয়েছে ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন এবং তাঁর মেয়ে আভেরী সেনের । আজই লালবাজারে তলব করা হয়েছে ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেনকে।

এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন-কে লালবাজারে তলব করেছিল কলকাতা পুলিশ। রক্ষাকবচ নিয়ে গত শনিবার বিকেলে তিনি লালবাজারে হাজিরা দেন। প্রায় ৩ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজোয় পাস বিক্রির টাকা শুধু ইন্দ্রনীল সেনের স্ত্রী নয় ঢুকেছে আভেরি সেনের অ্যাকাউন্টেও বলে অভিযোগ।

পাশাপাশি অভিযোগ, একই সঙ্গে সরকারি টেন্ডার দুর্নীতির টাকাও ঢুকেছে। এই টাকা কীসের, কত পরিমাণ টাকা ? আর কেউ ভাগ পেয়েছে কিনা ? তা জিজ্ঞাসাবাদ করতেই আজ তাঁকে ডেকে পাঠানো হয়েছে ।