কালী পুজো থেকে জগদ্ধাত্রী পুজো ,পর্যাপ্ত আলো – প্রশস্ত পথ, একাধিক নির্দেশিকা জারি প্রশাসনের
পৃথা দাশগুপ্ত, কলকাতা: কালীপুজো আসতে হাতে আর মাত্র কয়েকটা দিন। আসন্ন জগদ্ধাত্রী পুজো। পাশাপাশি রয়েছে ছটপুজোও।
কালী বা জগদ্ধাত্রী পুজোতে রাজ্যের বিভিন্ন মন্ডপে বা বিসর্জনে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে এটা বলাই বাহুল্য ।
তবে চোরবাগান কাণ্ডের বিপর্যয় ,১৯ জনের মৃত্যু শিখিয়ে দিয়েছে অনেক কিছু। সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তায় কথা মাথায় রেখে একগুচ্ছ পদক্ষেপ রাজ্য প্রশাসনের।
দর্শনার্থীদের কীভাবে নিয়ন্ত্রণ করা হবে।
মণ্ডপের প্রবেশ প্রস্থানের পথ কেমন হবে।
ঘাটগুলির নিরাপত্তায় কী কী করতে হবে।
মণ্ডপে যথেষ্ট আলোর ব্যবস্থা করতে হবে।
প্রবেশ ও প্রস্থানের পথ যেন চওড়া হয় খেয়াল রাখতে হবে ।
কোনওভাবেই যেন মণ্ডপের ভিতরে দর্শনার্থী ভিড় উপচে না পড়ে।
প্রয়োজনে বেশী পরিমানে স্বেচ্ছাসেবক রাখতে হবে ।
কোন মণ্ডপে কত ভিড় হয়, সেই কথা মাথায় রেখে পুলিশ মোতায়েন করতে হবে।
প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে
সবশেষে প্রশাসনকে জানালে সব ব্যবস্থা খতিয়ে দেখবে পুলিশ ও প্রশাসন।
আরো বেশ কিছু বিষয় অবগত করার চেষ্টা করা হয়েছে। দর্শনার্থীদের ভিড়ের পাশাপাশি মণ্ডপে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়েও নির্দেশ জারি করা হয়েছে। কোনও দুর্ঘটনা ঘটলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দমকলের পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে।
পাশাপাশি ঘাটগুলির নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে।
নৌকাগুলিতে লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক ।
ঘাটে আলোর খামতি কোথাও যাতে না থাকে সেই বিষয়েও খেয়াল রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর পর ছটপুজো রয়েছে। সেক্ষেত্রে ঘাটগুলিতে সিসিটিভি ক্যামেরাও লাগাতে হবে। ছট পুজোতে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য আলাদা ঘর করার চিন্তাভাবনা করা হয়েছে।
কোনোভাবেই চোর বাগান বিপর্যয়ের পর আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগেভাগেই সতর্ক প্রশাসন।