ট্রেনেই প্রসব যন্ত্রনা, জন্ম নিল যমজ সন্তান

41


নিউজ ডেস্ক : রাজ্যরানি এক্সপ্রেসের সাধারণ কোচে ভ্রমণ করছিলেন তরুণী,সব ঠিকঠাকই চলছিল । আচমকাই প্রসববেদনা শুরু হল তরুণীর। অবস্থা ক্রমশ গুরুতর হয়ে ওঠায় পরিবারের তরফে রেলের পোর্টালের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। জরুরি সহায়তায় এগিয়ে আসে রেল ব্যবস্থা নেওয়া হয়। তরুণীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য কটক স্টেশনে RPF অথ্যাৎ রেল সুরক্ষা বাহিনীর একটি দল মোতায়েন করা হয়। তবে ট্রেনটি স্টেশনে পৌঁছোনোর আগেই, চলন্ত ট্রেনের ভেতরেই তরুণী তাঁর একটি পুত্রসন্তানের জন্ম দেন।

ট্রেনটি কটকে পৌঁছোতেই রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা তৎপর হয়ে ওঠেন। মা ও নবজাতকের জন্য একটি নিরাপদ স্থান তৈরি করতে প্ল্যাটফর্মের একটি অংশ চাদর ও প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলেন চলে চিকিৎসা। সেই সময় স্টেশনে উপস্থিত এক ফার্মাসিস্ট স্বেচ্ছায় এগিয়ে এসে মা ও নবজাতককে সহায়তা করেন। এরপরেই জানা যায় তরুণীর গর্ভে যমজ সন্তান রয়েছে।

এরপরই ফোন করা হয় ১০৮ নম্বর ডায়াল একটি অ্যাম্বুল্যান্সে করে এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে অ্যাম্বুল্যান্সটি হাসপাতালে পৌঁছোনোর আগেই মহিলার আবার প্রসববেদনা শুরু হয়। তরুণী অ্যাম্বুল্যান্সের ভেতরেই তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম দেন। আর এই পুরো ঘটনাটি তথ্য সহ শেয়ার করা এক্স হ্যান্ডলে ‘মানস মুদুলি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে,যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায় । মা ও জমজ দুই শিশু সুস্থ আছেন বলে জানা যায়।