চলন্ত ট্রেনে যুবকের কেরামতি,ভাইরাল ভিডিও

26

নিউজ ডেস্ক:চলন্ত ট্রেনে কেরামতির ঘটনা হামেশাই খবরের শিরোনামে আসে। কখনো কখনো সেই কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনারও শিকার হন। এই ধরণের কেরামতি দেখাতে গিয়ে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। কিন্তু তার পরেও এই ‘বিপজ্জনক’ কেরামতি নিয়ে হুঁশ যেন কিছুতেই ফিরছে না কিছু মানুষের। সম্প্রতি সেই তালিকায় জুড়ল আরও একটি ঘটনা। সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।
যেখানে দেখা যাচ্ছে এক যুবককে ভিডিয়ো করতে, দ্রুত গতিতে ছুটছে একটি ট্রেন। ট্রেনের দরজা ধরে ঝুলছেন এক যুবক। কখনো মাথা নিচে তো পা উপরে আবার কখনো পা নিচে তো মাথা উপরে। বেশ উচ্ছ্বাসও ধরা পড়ছিল তাঁর চোখেমুখে। কিন্তু একচুল এ দিক- ওদিক হলেই মৃত্যু অবধারিত।সব জেনেবুঝেও যেন পরোয়া নেই যুবকের। একজন সেই ঘটনার পুরো ভিডিও আপলোড করেন সমাজমাধ্যমে ভাইরাল। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দীনেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে।যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি NKTV বাংলা।

এই ভিডিও দেখে অনেকে যেমন মজা পেয়েছেন বলে লিখছেন আবার কেও কেও লিখেছেন ‘এই ধরণের মানুষের যদি কিছু হয়ে যায় তখন প্রশাসনের ওপর দোষ চাপানো হয়, তারা নিজেদের বাবা-মায়ের কথা একবারও ভাবে না।’
তবে প্রশ্ন হলো প্রতি মুর্হুতে এই ধরণের দুর্ঘটনা সামাজিক মাধ্যম থেকে শুরু করে টিভির পর্দায় বারবার দেখানোর পরেও কেন এখনো মানুষ নিজেরা সচেতন হচ্ছেন না। প্রশাসনের কী সব দোষ ,এই ধরণের দুর্ঘটনা যেন নিজের ইচ্ছায় জীবনদান বলেও অনেকে মনে করছেন।