সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি?

51

পৃথা দাশগুপ্ত,কলকাতা:হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে প্রথমবার সামিল হচ্ছে পশ্চিমবঙ্গ। ১০ অগস্ট সোমবার তিরঙ্গা যাত্রা উপলক্ষে বড় মিছিলের আয়োজন করা হয়েছে। ধর্মতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে প্রায় ৫০ হাজার লোক নিয়ে মিছিল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। রেড রোড, খিদিরপুর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ থাকবে।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সপ্তাহের শুরুতেই একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকলে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। ময়দান যাওয়ার রাস্তা মূলত কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।

পার্কিং বন্ধ থাকবে কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।‌

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী মূল রাস্তা ও সংযোগকারী রাস্তায় যান ঘুরিয়ে দেওয়া হতে পারে। ফলে ১০ অগস্ট ময়দান, রেড রোড এবং মধ্য কলকাতা সংলগ্ন এলাকায় যান চলাচলে ব্যাপক প্রভাব পড়তে পারে।

দ্বিতীয় হুগলি সেতু,এজেসি বোস রোড (লেনিন সরণি/মৌলালি মোড় থেকে হেস্টিংস পর্যন্ত), সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড (রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত), সিআর অ্যাভিনিউ (জি.সি. অ্যাভিনিউ থেকে দক্ষিণমুখী), জওহরলাল নেহরু রোড
এসপি মুখার্জি রোড (রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত)

তবে LPG সিলিন্ডার, CNG, পেট্রোল, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী যান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

সপ্তাহের শুরুতেই ভোগান্তির সম্ভাবনা থাকছে সাধারণ মানুষের।‌