পৃথা দাশগুপ্ত, কলকাতা: “অর্ণব” -এর পর এবার “মুরাসু”। ইতিমধ্যেই “মুরাসু” তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে বিশাখাপত্তনম থেকে বেশ কিছুটা দূরে রয়েছে “মুরাসু”।
অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং নারসাপুরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ।এর জেরে অন্ধ্র, ওড়িশা ও তামিলনাড়ুর উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস ।
অন্ধ্র-তামিলনাড়ু উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশাতেও ঝড়-বৃষ্টির সতর্কতা। তবে, এখনও অবধি বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কম।
আজ ও কাল পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি বৃষ্টির সম্ভাবনা।
আগামীকাল উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ১-২ জায়গায় হালকা বৃষ্টি।
বাকি নিচের তিন জেলাতেই শুষ্ক আবহাওয়া । এই ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যক্ষভাবে না পড়লেও পরোক্ষভাবে পড়তে পারে।