প্রায় ২০ বছর পর পুলিশের জালে PLA সন্ত্রাসবাদী

8

নিউজ ডেস্ক: প্রায় দু’দশক পর পুলিশের জালে মনিপুরের অবৈধ স্বশস্ত্র সংগঠন PLA-র (পিপলস্ লিবারেশন আর্মি) সাথে যুক্ত এক সন্ত্রাসবাদী। তাকে গোয়া থেকে গ্রেফতার করে পুলিশ। ২১ জুন অভিযুক্তকে মনিপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানান গোয়া পুলিশের আধিকারিকরা।

১৯ জুন শুক্রবার গোয়ার ক্রাইম ব্রাঞ্চ নংথম্বা ইঙ্গোকে দক্ষিণ গোয়ার মারগাও থেকে গ্রেফতার করে। গোয়া পুলিশের দাবি, ধৃত নংথম্বা PLA নামের মনিপুরের এক অবৈধ স্বশস্ত্র সংগঠনের লেফটেন্যান্ট কর্ণেল।

পুলিশের দাবি, নংথম্বা ১৬ জুন গোয়ায় পৌঁছায়। তারপরেই তার খোঁজ শুরু করে গোয়েন্দারা। ধৃতের বিরুদ্ধে মনিপুরের লিলং থানায় ইউএপিএ ধারায় মামলা রয়েছে।

পুলিশ জানায়, মনিপুরে তোলাবাজির অভিযোগে দু’জন গ্রেফতার হয়। তাদের জেরা করেই নংথম্বার খোঁজ পায় পুলিশ। দীর্ঘ ২০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। অবশেষে গোয়া থেকে গ্রেফতার হয় সে। অভিযুক্তকে মনিপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানায় গোয়া পুলিশ।