অর্থ পরিশোধের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি রাজপাল,চেক বাউন্স মামলায় দোষী রাজপাল

29

নিউজ ডেস্ক : ২০১০ সালে নিজের প্রযোজিত ছবি ‘আটা পাতা লাপতা’ নির্মাণের জন্য ‘মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’-এর কাছ থেকে অভিনেতা রাজপাল যাদব প্রায় ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তিনি নির্ধারিত সময়ে ঋণ শোধ করতে পারেননি। পরে ঋণ পরিশোধের জন্য দেওয়া একাধিক চেক বাউন্স করায় বিষয়টি আদালতে গড়ায়।
২০১৩ সালে প্রথমবার অভিনেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে আপিলের ভিত্তিতে তিনি মুক্তি পান। ফের ২০১৮ সালের নভেম্বরে অভিনেতার তিন মাসের কারাদণ্ড হয় এবং ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি মুক্তি পান। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও একই মামলায় তাঁকে কয়েক দিনের জন্য জেলে যেতে হয়েছিল। তবে এরসময় বলিউডের একাধিক ব্যক্তিত্ব তাঁকে আর্থিক সাহায্য করেছিলেন।
দিল্লি হাইকোর্ট অভিনেতাকে তিন মাসের কারাদণ্ড বহাল রেখেছে এবং বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় রাজপালের আচরণ নিয়ে কড়া মন্তব্যও করেছে। আদালতের পর্যবেক্ষণ, একাধিকবার সুযোগ দেওয়া হলেও রাজপাল যাদব নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। তবে রাজপাল অবশ্য দাবি করেন তাঁকে জেলে রাখলে রাজপালের পক্ষে ঋণ পরশোধ করা কঠিন হয়ে পড়বে ।
যদিও এখনো পর্যন্ত অভিনেতার তরফে মেলেনি কোনও বক্তব্য।