পুলিশ সেজে কিশোরীকে ধর্ষণ! ফের দিল্লিতে প্রশ্নে নারী নিরাপত্তা

26

নিউজ ডেস্ক: ফের দিল্লিতে গণধর্ষণের অভিযোগ। সোমবার সন্ধ্যায় দিল্লির কালকাজি এলাকার আস্থাকুঞ্জ পার্কে পুলিশ সেজে তিন ব্যক্তি ১৭ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ১৭ বছর বয়সি ওই কিশোরী বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল। বন্ধুও নাবালক। পুজোর পর মন্দিরের কাছেই একটি পার্কে গিয়ে বসেছিল দুজনে। সেসময়ে পুলিশের পরিচয়ে তিন যুবক ভয় দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ করে।
মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে যে, দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযানের পর তিন অভিযুক্ত— আসিফ, হেমন্ত এবং তার ছোট ভাই মুকেশকে গ্রেফতার করা হয়েছে।
গত দুই সপ্তাহের মধ্যে দিল্লিতে নাবালিকার ওপর যৌন নির্যাতনের যে ঘটনাগুলো সামনে এসেছে, তার মধ্যে কালকাজির এই গণধর্ষণের ঘটনাটি ছিল চতুর্থ। এসব ঘটনায় ভুক্তভোগীদের বয়স ৬ থেকে ১৭ বছরের মধ্যে।
অমর কলোনি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আসিফকে গ্রেফতার করা হয়, তবে অন্য দুই অভিযুক্তকে ঠিক কী পরিস্থিতিতে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও জানা যায়নি। গত দুই সপ্তাহের মধ্যে দিল্লিতে নাবালিকার ওপর যৌন নির্যাতনের এটি চতুর্থ ঘটনা।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাত পৌনে ৯টার দিকে ধর্ষণের খবর জানিয়ে একটি পিসিআর কল আসে। পুলিশ আস্থাকুঞ্জ পার্কে পৌঁছে মেয়েটিকে তার ১৭ বছর বয়সি এক পুরুষ বন্ধুর সঙ্গে দেখতে পায়।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে মেয়েটি জানায় যে, আস্থাকুঞ্জ পার্কে যাওয়ার আগে সে ও তার বন্ধু কালকাজি মন্দিরে পূজো দিতে গিয়েছিল। পুলিশ পরিচয়ে তিন যুবক তাদের কাছে আসে এবং মেয়েটিকে তার বন্ধুর কাছ থেকে আলাদা করে একটি নির্জন স্থানে নিয়ে যায়।
মেয়েটির অভিযোগ অনুযায়ী, তিনজনই তাকে ধর্ষণ করে। ঘটনার পর ওই তিনজন মেয়েটি ও তার বন্ধু, উভয়কেই হুমকি দেয় যুবকরা।
গত দুই সপ্তাহে দিল্লিতে নাবালিকার ওপর যৌন নির্যাতনের যে ঘটনাগুলো সামনে এসেছে, তার মধ্যে কালকাজির গণধর্ষণের ঘটনাটি চতুর্থ। সোমবার দেশবন্ধু গুপ্তা রোডে ছয় বছর বয়সি এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়। অভিযুক্ত অঙ্কিতকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর, সদর বাজারের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী পেন্সিল ও বই কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, তখন এক দর্জি তাকে নিজের দোকানে আটকে রাখে। তাকে গ্রেফতার করা হয়েছে।
১০ সেপ্টেম্বর, ১৭ বছর বয়সি এক কিশোরী তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগরে ওই বন্ধু ও তার সঙ্গীরা মিলে মেয়েটিকে গণধর্ষণ ও হত্যা করে। কিশোরীটিকে আটবার ছুরিকাঘাত করা হয়েছিল এবং ১৩ সেপ্টেম্বর তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়, যা কুকুরেরা খেয়ে ফেলেছিল। পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে তিনজনই নাবালক।