বরাক উপত্যকার সচিবালয়ের নাম পরিবর্তন

26

নিউজ ডেস্ক: আসাম সেক্রেটারিয়েট বরাক ভ্যালি, শিলচর-এর নাম বদলে রাখা হল মিনি সেক্রেটারিয়েট, বরাক ভ্যালি। অসমের মন্ত্রীমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অসম সরকারের ৩২টি বিভাগের ৫৯ বিষয়ের কাজ চলবে বরাক উপত্যকার সচিবলায় থেকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই পদক্ষেপ করা হয়েছে প্রশাসনিক কাজকর্ম আরও শক্তিশালী এবং বরাক উপত্যকার উন্নয়ন ত্বরান্বিত করতে, বলেছেন হিমন্ত।
বরাক উপত্যকার সচিবালয়ের নাম পরিবর্তের বিজ্ঞপ্তি ২১ আগস্ট জারি হলেও তার তিনদিন আগেই নাম পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী।
আমরা বরাক উপত্যকায় প্রশাসনিক বিষয় নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছি। বরাক উপত্যকায় যে মিনি সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা হয়েছে তার নাম এবার থেকে সরকারিভাবে হবে আসাম সেক্রেটারিয়েট, বরাক ভ্যালি, বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা।
মন্ত্রীমণ্ডলীর বৈঠকে বরাক উপত্যকার সচিবালয় থেকে যেসব কাজকর্ম পরিচালিত হবে তার নির্দেশিকাও স্থির করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বলেছেন, আমরা সব এসওপি ও নির্দেশিকা উপস্থাপন করেছি। বরাক উপত্যকায় নতুন সচিবালয় থেকে কাজকর্ম শুরু হলে বরাক উপত্যকার উন্নয়নে জোয়ার আসবে, আশা প্রকাশ করেন হিমন্ত।