পৃথা দাশগুপ্ত: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ । কমিশনে গণতান্ত্রিক তৃণমূলের নথি জমা দেওয়ার আগে সেই নথি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে বলেই দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা।
মমতা তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল? কে আসল? তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন । তার আগেই এই বিস্ফোরক অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের।
Chartered Flight has carried Kalighat’s affidavits to Delhi on 25 th evening. Our Affidavits are being transported to Delhi by road. Our workers have started with our documents on 24 th morning for depositing in ECI. Half an hour ago there were attempts to take control of the truck and snatch our documents. Our workers have resisted bravely. The fight is on. A fight between Chartered Culture versus Grass Root resolve. Despots will not succeed in their attempt of organised loot in every sphere. @ECISVEEP @DelhiPolice @dtptraffic @police_haryana— Ritabrata Banerjee (@RitabrataBanerj) October 25, 2026
আজ নির্বাচন কমিশনে নথি জমা দেওয়ার শেষ তারিখ। ৩০ অক্টোবর দুই তৃণমূলকেই মুখোমুখি বসিয়ে সিদ্ধান্ত হবে কে আসল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন , ২৫ তারিখ সন্ধ্যায় কালীঘাট তৃণমূলের নথি চার্টার্ড বিমানে করে পাঠানো হয়েছে। সেখানেই তাদের নথি সড়কপথে নিয়ে যাওয়া হচ্ছে। ২৪ তারিখ সকালেই কর্মীরা রওনা দিয়েছিলেন কর্মীরা, তবে মাঝপথে সেই নথি ছিনতাই করার চেষ্টা করা হয়। কর্মীরা সাহসিকতার সঙ্গে সেই ছিনতাই রুখে দেয়। তিনি বলেন এভাবে তাঁদের আটকানো যাবে না।