পথ দুর্ঘটনা ১৫ শতাংশ বৃদ্ধি ,অসমে১৫ জানুয়ারি পর্যন্ত সুরক্ষা অভিযান

36

নিউজ ডেস্ক: অসমে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। এর প্রেক্ষিতে ১৫ জানুয়ারি পর্যন্ত অসমে চলবে সুরক্ষা অভিযান, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
পরিবহণ বিভাগ ও আসাম পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য যানবাহনের ফিটনেস যাচাই, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা।
সমাজমাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, সড়ক দুর্ঘটনার ২৫ শতাংশই ঘটে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে, আর এজন্য সন্ধ্যার সময়ে কঠোর নজরদারি প্রয়োজন।
মুখ্যমন্ত্রী বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, গত কয়েক দিন ধরে অসমের রাস্তায় পরিবহণ বিভাগ ও অসম পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে নজরদারি চালাচ্ছে। তিনি এই অভিযানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে একথা বলেন।
হিমন্ত আরও যোগ করেন, সরকারের এই প্রচেষ্টার উদ্দেশ্য হল দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা এবং এটি নিশ্চিত করা যে, যানবাহন যেন ত্রুটিমুক্ত থাকে, চালকরা যেন মদ্যপ না থাকেন এবং সবার জন্য রাস্তা যেন নিরাপদ হয়।
হিমন্ত জানিয়েছেন, এই ব্যাপক প্রয়োগমূলক অভিযান অন্তত ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর সরকার এর প্রভাব মূল্যায়ন করবে এবং ফলাফল বিশ্লেষণ করবে।
দিন কয়েক আগে কাজিরঙায় ট্রাভেলার ও ট্রাকের সংঘর্ষ ২৬ জনের মৃত্যু হয়েছে। তারপরই অসম জুড়ে রাস্তায় সুরক্ষা অভিযানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মুখ্যমন্ত্রী হিমন্তর ঘোষণার পর বুধবার গোটা অসমে দুচাকা চালক অন্তত ৫০ জনকে জরিমানা করা হয়েছে হেলমেট না-পরার কারণে।