রাস্তা শুকোনো হচ্ছে স্ট্যান্ড ফ্যান দিয়ে ‘এটাই বিজেপির উন্নয়নের নতুন হাওয়া…’ খোঁচা অখিলেশ যাদবের

38

নিউজ ডেস্ক: উদ্বোধনের কুড়ি দিনের মধ্যেই সড়কের বেহাল অবস্থা। পরিস্থিতি এমনই, রাস্তার অধিকাংশ অংশ এই মুহূর্তে ব্যবহারের যোগ্য নয়। সড়কের একটি ছোট অংশ দিয়ে যাতায়াত করছে যান-বাহন। বেহাল সড়কের এই ছবি লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ের। সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মরামতির কাজ চলছে। রাস্তা শুকোতে ব্যবহার করা হয়েছে স্ট্যান্ড ফ্যান। পুনর্নির্মাণের কাজ শুরুর আগে ক্ষতিগ্রস্ত অংশের নিচের মাটি থেকে আর্দ্রতা দূর করার জন্যই শক্তিশালী স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে। লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ের বেহলা দশায় কাঠগড়ায় যোগী আদিত্যনাথর সরকার।

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার এক কর্মকর্তাদের মতে, একটানা বৃষ্টিপাতের ফলে রাস্তার বেহলা অবস্থা। সড়কের উপরিভাগের নিচের স্তরে জল চুঁইয়ে প্রবেশ করেছে। এর ফলেই মাটি দুর্বল হয়ে পড়েছে। এবং অল্প কিছুদিনের মধ্যে রাস্তাটি ধসে গেছে। সড়কের এই বেহলা অবস্থায় স্বাভাবিক ভাবেই নির্মাণকাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব সোশাল মিডিয়ায় বেহাল রাস্তার ভিডিও শেয়ার করেছেন। ভিডিও-তে দেখা যাচ্ছে, রাস্তা শুকতো একাধিক ফ্যাশনের ব্যবহার করা হয়েছে। অখিলেশ লিখেছেন, ‘এটাই বিজেপির উন্নয়নের নতুন হাওয়া…। মাত্র কয়েক দিন আগে উদ্বোধন করা একটি রাস্তা এখনই মেরামতের প্রয়োজন হয়ে পড়েছে। বিষয়টি সত্যিই হাস্যকর’।